Monday, 11 May 2026

এই মন জাতনা পিরিত কি Ei Mon Jatona Pirit Ki🥀💔Heart Touching Song Bangla Lyrics Cover Music


 

এই মন জাতনা পিরিত কি তুই আমারে শিখাইলি
এখন কেন দূরে দূরে পালাইয়া বেড়াস
ভালোবাসা কি জিনিস তুই আমারে বুঝাইলি
এখন কেন আড়ালে লুকাইয়া বেড়াস
আমারে আগের মত ভালবাইসা যা না রে
ভালবাসার নেশা আমায় পুরা দমে পাইছে রে
সজনী আগের মত ভালবাইসা যা না রে
ভালবাসার নেশা আমায় পুরা দমে পাইছে রে

==============

পিরতি শিখাইয়া ভালোবাসায় মজাইয়া
আমারে একলা রাইখা দূরে রইলি রে
কামনে বন্ধু আমার এত পাষাণ হইলি রে
আমারে ভুইলা গেলি এত সহজে
এ ক্যামন নেশার বড়ি আমারে খাউয়াইলিরে
দুই চখে তোরে ছাড়া কিছুই দেখতে পাই না রে
আমারে আগের মত ভালবাইসা যা না রে
ভালবাসার নেশা আমায় পুরা দমে পাইছে রে

==============

তোর প্রেমে পড়িয়া অন্তরটারে চিরিয়া
যত ভালোবাসা ছিল তোরে দিয়া দিলাম
এখন আমি কি করি হায় ভালোবাসা বিহনে
আমার এ শূন্য হৃদয় তালা দিলাম
এ ক্যামন খরার মাঝে আমারে ফালাইলিরে
হৃদয়টা শুকাইয়া গেছে চখেতে নাই পানি রে
আমারে আগের মত ভালবাইসা যা না রে
ভালবাসার নেশা আমায় পুরা দমে পাইছে রে
এই মন জাতনা পিরিত কি তুই আমারে শিখাইলি
এখন কেন দূরে দূরে পালাইয়া বেড়াস
ভালোবাসা কি জিনিস তুই আমারে বুঝাইলি
এখন কেন আড়ালে লুকাইয়া বেড়াস
আমারে আগের মত ভালবাইসা যা না রে
ভালবাসার নেশা আমায় পুরা দমে পাইছে রে
সজনী আগের মত ভালবাইসা যা না রে

ভালবাসার নেশা আমায় পুরা দমে পাইছে রে

No comments:

Post a Comment